Main Menu

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট গোয়ালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

সোহান একই এলাকার জাকির হোসেনের ছেলে। সে গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, রোববার দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশী শিশুদের সাথে বাড়ি থেকে বেশ কিছু দূরের একটি পুকুরে গোসল করতে নামে সোহান। সাঁতার না জানায় সে পুকুরের গভীর পানিতে তলিয়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে।

স্থানীয় এক ব্যক্তির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed