সিলেটে জম জম হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দরগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জুন) সকালে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকির হোসেন (৩০) নামের ওই যুবক মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার সকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাকিরের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এরআগে ২০২১ সালের ২৯ নভেম্বর জমজম হোটেল থেকে মুর্শেদ আহমদ (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। নিহত মুর্শেদ আহমদের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় বসবাস করতেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed