কারাগারে অসুস্থ, হাসপাতালে বিএনপি নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে বিএনপির সাবেক নেতা মো. আলম খাঁনের (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
আলম খান চাঁদপুর শহরের খলিশাডুলি ওয়াবদা গেইট এলাকার শামসুল হক খাঁনের ছেলে। তিনি পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. ইউসুফ বলেন, ‘সকাল ৮টা ১০ মিনিটের দিকে আলম খাঁন অসুস্থ্যতাবোধ করলে সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে তার পরিবারের সদস্যদের জানাই। পরিবারের সদস্যরাও তাৎক্ষণিক হাসপাতালে আসেন।’
আলম খাঁনের বাবা শামসুল হক খাঁন জানান, চাঁদপুর আইএফআইসি ব্যাংকে তার ছেলে সাড়ে ৩ কোটি টাকার ঋণ ছিল। কিন্তু ঋণের চাইতে অধিক টাকার মর্গেজও ছিল ব্যাংকে। এরপরও মামলার কারণে তার সাজা হয়। ছেলের মৃত্যুতে তিনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস জানান, আলম খান নামে ব্যক্তির ইসিজি করে দেখা গেছে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালেই মারা যান।
চাঁদপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, গত ২১ এপ্রিল এনআই অ্যাক্টের ৫ মামলায় আসামি আলমকে কারাগারে পাঠানো হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে বুকে ব্যথায় আক্রান্ত হয়ে পড়লে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে সোয়া ৮টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
জেলার আরও বলেন, হাসপাতালের চিকিৎসক মৃত্যুর প্রমাণপত্রে মৃত্যুর কারণ এমআই কার্ডিওজেনিক শক উল্লেখ করেন। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ (ভারতীয়) নামে এক মেডিকেলRead More
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬)Read More



Comments are Closed