দিনাজপুরে ৪১.১ ডিগ্রী তাপমাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রোববার (৪ জুন) দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, গত সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৩৮-৩৯ ডিগ্রি থাকলেও চলতি ১ জুন সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। ২ জুন ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, ৩ জুন ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর রোববার ৪ জুন ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। তিনি আরও বলেন, ১৯৫৮ সালের ৩ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৬৫ বছর পরে আবারও দিনাজপুরে ৪১ ডিগ্রি তাপমাত্রা ছাড়াল।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed