সিলেটে শাহজালাল মাজারের পাশে বৃদ্ধের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ। রোববার (২৮ মে) বিকেল চারটার দিকে মাজারের পিছনের গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৭০ বছর। তবে এখন পর্যন্ত মৃতের নাম-ঠিকানা পাওয়া যায়নি। মাজার ও আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
লাশটি ময়না তদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed