দোয়ারাবাজার সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে আল আমিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের কালাচান্দের হাওরের ধানের জমিতে তার মৃতদেহ পাওয়া যায়।
মৃত আল আমিন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকায় সকালে বিজিবি সদস্যরা ডিউটি করাকালীন ভারত সীমান্তের পাশে কালাচান্দের হাওরের মধ্যে আল আমিনের মরদেহ দেখতে পান। পরে বিজিবি সদস্যরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, ‘ভারত সীমান্তের পাশে হাওরে যুবকের মরদেহ পড়ে আছে খবর পেয়ে ছাতক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রণজয় মল্লিক ও আমিসহ এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর ৫টা হতে সকাল সাড়ে ৯টার মধ্যবর্তী যেকোনো সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে।’
মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed