সুনামগঞ্জে ভাইয়ের দায়ের কোপে বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে জেসমিন বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
অভিযুক্ত আশিকুর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহমুদ আলী নামে একজনকে আটক করেছে।
শনিবার (২৭ মে) সকাল ১০টায় উপজেলার ভিমকালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে জেসমিন বেগম ও চাচা মাহমুদ আলী পাশাপাশি বসবাস করে। আজ সকালে জেসমিন বেগম নিজের নতুন দালানকোঠা তৈরি করতে গেলে চাচা মাহমুদ আলী ঘর তুলতে বাধা দেয়। এ নিয়ে চাচার সাথে জায়গার সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেসমিন বেগম (৩৫) কে তার চাচাতো ভাই মো. আশিকুল দা দিয়ে গলায় কোপ দেয়। এতে গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, নিহতের ঘটনার সাথে জড়িত মাহমুদ আলীকে আটক করা হয়েছে ও মো. আশিকুলকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed