জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক সফল রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহন করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচি মধ্যে রয়েছে ৩০ মে বাদ যোহর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিল, বিকেল ৪ টায় শহরতলীর সালুটিকর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও খাবার বিতরণ। এর পরদিন ৩১ মে দুপুর ১২টায় দক্ষিণ সুরমাস্থ রেলগেইট পয়েন্টে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিরতণ করা হবে।
উক্ত কর্মসূচিসমূহ সফল করতে সিলেট জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহাদাত বার্ষিকী উপলক্ষে দিবসটি যথাযথ মর্যাদায় অনুরুপ ভাবে পালন করার জন্য জেলার প্রতিটি উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed