মাধবপুরে সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ মে) ভোর রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার এলাকায়।
স্থানীয় সুত্র জানায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুল ছালেকের ছেলে মোঃ সাচ্চু মিয়া (৩৫) সিএনজি নিয়ে মাধবপুরে গ্যাস পাম্পে যাওয়ার জন্য রওয়ানা হয়। সিলেট-ঢাকা মহাসড়কের আন্দিউড়া চকবাজার নামক স্থানে আসলে বিপরীত-দিক (সিলেট মুখী) থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় সাচ্চু মিয়ার সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed