ফেঞ্চুগঞ্জে রাস্তার পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মো. সজিব আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার চানপুর-মল্লিকপুর সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর নিচে রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, রাস্তার পাশে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সরেজমিনে দেখা যায়, তার মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি ও নীল সাদা চেক লুঙ্গি। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গাড়ি থেকে পড়ে অথবা ভারি কোনো বস্তুর আঘাতে তার মৃত্যু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed