সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মো. দিলাল উদ্দিন (২৭) নামের ওই যুবক গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জুলাই ৪ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধি ‘টপেক্স সিডি’ সিরাপসহ দিলালকে আটক করে র্যাব। পরদিন ২৩ জুলাই র্যাব-৯ এর এসআই প্রণব রায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে একমাত্র দিলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি আদালতে বিচারের জন্য রেকর্ড করা হয় এবং অভিযোগ গঠনের পর দীর্ঘ শুনানি ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মঞ্জুর কাদির।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed