সিলেট মহানগর বিএনপির পদযাত্রা রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশনায় অধিনস্থ আদালত ও সরকার কর্তৃক অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচী পালন করবে সিলেট মহানগর বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৮ মে রবিবার বেলা ২টায় (বাদ জোহর) নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে এই পদযাত্রা কর্মসূচী শুরু হবে।
এতে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথা সময়ে উপস্থিত থেকে রবিবারের পদযাত্রা কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed