ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামের এক ইটভাটা শ্রমিক মারা যান।
মোজাম্মেল হক ওই গ্রামের মতি মিয়ার ছেলে।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বাঞ্ছারামপুরে ইউএনও এ কে মিত্র চাকমা জানান, দুপুরে উপজেলার মানিকনগর ইউপির মায়ারামপুর এলাকার নদীর ঘাটে বজ্রপাতে মিনু মিয়ার মৃত্যু হয়। তিনি একজন কৃষক ছিলেন।
Related News
মাঝ নদীতে নৌকায় ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, ‘মূল হোতা’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে এনে দুই নারী শিল্পীকে সংঘবদ্ধRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More



Comments are Closed