Main Menu

বুধবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কয়েকটি এলাকায় বুধবার (২৪ মে) টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ মে) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ৩৩ কেভি সোর্স লাইন এবং ১১ কেভি ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বুধবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৩৩ কেভি উপশহর ফিডারের আওতাধীন শিবগঞ্জ, উপশহর (ব্লক – এ, বি, সি, ডি, জে), তেররতন, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, সেনপাড়া, খরাদিপাড়া, লাকড়িপাড়া, মৌচাক, সাদিপুর, ভাটাটিকর, গোপালটিলা, বালুচর, আলুরতল, আরামবাগ, মিরাপাড়া, টুলটিকর, কল্যানপুর, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, নোয়াগাও, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি এবং এর আশপাশের এলাকায় বুধবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

Share





Related News

Comments are Closed