মধ্যনগরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে প্রভাত সরকার (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত দীরেশ সরকারের ছেলে।
শুক্রবার (১৯ মে) সকালে হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো প্রভাত সরকার বৃহস্পতিবার রাতে তার নিজ বসতঘরে ঘুমাতে যান এবং ভোরে নিহতের স্ত্রী রমা রানী স্বামী প্রভাত সরকারকে বিছানায় না দেখতে পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে বাড়ির সম্মুখে ঘরের বারান্দায় বর্গার সঙ্গে রশিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহত বৃদ্ধ প্রভাত সরকার ছাতক সিমেন্ট কারখানার সাবেক কর্মী ছিলেন। প্রায় ৩ বছর পূর্বে স্ট্রোক করার পর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
মধ্যনগর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেব।’
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed