Main Menu

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে রুবেল আহমদ নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

তিনি উপজেলার কাজলসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডেমারগ্রামের আজমল হোসেনের ছেলে।

স্থানীয় কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া জানান, শুক্রবার (১৯ মে) সকাল ১০টার দিকে কাজে যান ডেমার গ্রামের একটি বাড়িতে। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রুবেল।

দিনমজুর বাবার একমাত্র উপার্জনকারী ছেলে হারিয়ে পরিবার ও আত্মীয় স্বজন শোকাহত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

Share





Related News

Comments are Closed