সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপির সমাবেশে পুলিশের বাধা
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশী বাধায় সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে পারেনি বিএনপি। তবে বাধার মুখে বিএনপি নেতারা স্থান পরিবর্তন করে নগরীর কোর্ট পয়েন্টে পথসভা করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।
১০ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১৮ মে) বেলা ৩ টার দিকে রেজিস্ট্রারি মাঠে জনসমাবেশের ডাক দেয় সিলেট বিএনপি। জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে ওই সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান প্রধান অতিথি ছিলেন। কিন্তু জুমার নামাজের পর বেলা ২টার দিকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হলে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক ফোর্স মোতায়েন করা হয় সমাবেশস্থলের আশপাশে। এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে সমাবেশ না করার জন্য বলেন। পরে বিএনপি নেতাকর্মীরা ওই স্থান ছেড়ে নগরীর কোর্ট পয়েন্টে যান।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস বলেন, খোলা কোন জায়গায় সমাবেশ করার অনুমতি নেই। এজন্য তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed