মেয়র আরিফের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি, আনসার-ভিডিপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের নিরাপত্তা নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর দেওয়া বিভ্রান্তিকর তথ্য প্রদানের প্রেক্ষিতে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত প্রকাশ করেছে জেলা আনসার ও ভিডিপি, সিলেট।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় আনসার ও ভিডিপির সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মেয়র আরিফের নিরাপত্তা বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, ”গত ১৭-৫-২০২৩ তারিখে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার সংক্রান্ত একটি বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে মেয়র আরিফুল হক চৌধুরী দাবি করেন সরকার কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে তার নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, সিটি কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় নগর ভবন ও নগর ভবনের সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তার জন্য ২৪ জন আনসার সদস্য মোতায়েন করে। কিন্তু মেয়র মহোদয় উক্ত আনসার সদস্যদের মধ্য থেকে ৫ জন আনসার সদস্যকে নিয়ম বহির্ভূতভাবে নিজের ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তায় ব্যবহার করতে থাকেন। এ বিষয়টি সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় অবগত হওয়ার পর উক্ত ৫ জন আনসার সদস্যকে পূনরায় নগর ভবনে দায়িত্ব পালনের জন্য ফিরিয়ে আনা হয়েছে।
উপরের বক্তব্যে ইহাই স্পষ্টতঃ যে তিনি তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য প্রত্যাহারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচার করছেন তা সঠিক নয় বরং বিভ্রান্তিমূলক। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে মেয়র মহোদয়ের ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তার জন্য কখনোই কোন আনসার সদস্য মোতায়েন করা হয়নি।”
বিবৃতিতে মেয়র আরিফুল হক চৌধুরীকে বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং বিষয়টি সঠিকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed