মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে জরিমানা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে দন্ডপাল ইউনিয়নের মৌমারী এলাকায় মেসার্স মা মুড়ি এন্ড হাইড্রোলিক চিড়া মিলে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এই অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় মুড়িতে মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করার দায়ে মিল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ জানান, হাইড্রোজ ব্যবহার করার কারণে মুড়ি বেশি সাদা ও ফুলে ফাপা হয় আর সাল্টু মুড়ি মচমচে হতে ব্যবহার করা হয়। তবে এই হাইড্রোজ ও সাল্টু মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিরাপদ খাদ্য উৎপাদনে আমাদের এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed