নেত্রকোণায় ৯দিনব্যাপি “গরু মোটাতাজাকরণ” বিষয়ক কোর্সের উদ্বোধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “উন্নত পল্লী, উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে” নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরে ক্ষুদ্র উদ্যাক্তা সৃষ্টির লক্ষ্যে ৯ দিন ব্যাপি আবাসিক “গরু মোটাতাজাকরণ” বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) সকালে যুব প্রশিক্ষন কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে “গরু মোটাতাজাকরণ” বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশীষ নুর।
অন্যদের মধ্যে ছিলেন, উপ-পরিচালক বিআরডিপি নেত্রকোণা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণা অরুনাভ দেবনাথ,নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তারা।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed