Main Menu

জৈন্তাপুর থেকে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে ১৪৮ পিস ইয়াবাসহ হারুনুর রশিদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী উপজেলার চাল্লাইন গ্রামের মতিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বনিক।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং ১৩ তারিখ ১৪/০৫/২০২৩) দায়ের করা হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে আরো ৪টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed