Main Menu

চিরিরবন্দরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২০) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা চিরিরন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন, উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব (৭) ও পল্লবীর ভাগিনা অপূর্ব (১০)।

Manual3 Ad Code

আহতরা হলেন, পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), ভাই শঙ্কর (৩) ও অপর ভাই পলাশ (৩৫)।

জানা গেছে, পরিবারের সকলে সিএনজি চালিত অটোরিকসায় করে নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে তাদের বহনকারী অটোরিকশার পিছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Manual2 Ad Code

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code