Main Menu

কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল ফিতরের ৩টি জামাত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন
নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মিফতাহ উদ্দিন এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

যথাসময়ে উপস্থিত হয়ে ঈদের পৃথক ৩টি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারী মুকতাবিস উন নূর।

Share





Related News

Comments are Closed