চীনে হাসপাতালে আগুন, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহতদের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) দেশটির বেইজিংয়ের চাংফেং হাসপাতালে আগুন লাগে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হাসপাতালটির পূর্ব অংশে ভর্তি রোগীদের শাখায় আগুন লাগে। উদ্ধার কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতাল থেকে ৭১ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে হাসপাতালে আগুন লাগল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed