কমলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ আং মতলিব ওরফে কাজল (৩৫) নামে এক যুবককে আটক করা য়েছে।
সোমবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পূর্ব কালেঙ্গার খলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার আবু সাইদ মিয়ার দোকানের সামনে থেকে আং মতলিবকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার পরনের টাউজারের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed