কুলাউড়ায় রাতে বাড়ি থেকে বের হয়ে সকালে লাশ
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উসমান মিয়া (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। উসমান ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, দিনমজুর উসমান মিয়া শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরেননি।
রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে- উসমানকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed