হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে সুব্ররত দাশ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত লোক।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর হাসপাতাল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জের (সার্কেল) সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাসের মধ্যে একটি মাছ ধরার ডোবা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সৃব্ররত দাসের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed