এসএমপির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট মেট্রোপলিটন পুলিশ মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
রোববার (৯ এপ্রিল) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এই পোনা অবমুক্ত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ।
মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে সিলেট পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। একই সময় সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সিলেট পুলিশ লাইন্স প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন এবং ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ সকল সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed