স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তে উত্ত্যক্ত করায় ভাইকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সময় কাটানোর সময় চলে আসতো সাত বছরের সৎ ভাই। প্রায় সময় লুকিয়ে লুকিয়ে দেখতো তাদের ব্যক্তিগত মুহূর্ত। এতে বিব্রত ও বিরক্ত হয়ে শাশুড়ি শিল্পী বেগমের পরামর্শে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট ভাইকে খুন করে। ইতোমধ্যে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এসব তথ্য প্রকাশ করেন।
এর আগে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বন্দর থানায় নিহত শিশু সৌরভের মা-বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শিশু বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে সৌরভ (৭)।
গ্রেফতারকৃতরা হলেন, নিহত সৌরভের সৎ ভাই সানি মিয়া (১৯), তার স্ত্রী আয়শা আক্তার (১৮) ও শাশুড়ি শিল্পী বেগম (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা নিহত সৌরভের মা কুলসুম বেগম ও মামলার বরাতে জানান, সৌরভ গত ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর না পেয়ে মসজিদে মাইকিং করা হয়।পরে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানন, এ ঘটনায় নিহত শিশুর সৎ ভাই, ভাইয়ের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা অপরাধ স্বীকার করে। এ সময় তারা জানায়, ‘স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সময় কাটানোর সময় চলে আসতো সৎভাই সৌরভ। প্রায় সময় লুকিয়ে লুকিয়ে দেখতো তাদের ব্যক্তিগত মুহূর্ত। এতে বিব্রত হতেন সৎ ভাই সানি ও তার স্ত্রী আয়েশা। পরে শাশুড়ি শিল্পী বেগমের পরামর্শে স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট ভাইকে খুন করে একটি ড্রামে ভরে খাটের নিচে রেখে দেয়। পরে রাতে সুযোগ বুঝে স্ত্রীর সহযোগিতায় বাড়ির পেছনে পরিত্যক্ত কচুর ঝোপে ফেলে দেওয়া হয়’।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed