বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট কতোয়ালি থানা পুলিশ।
মুক্তাদিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, তাঁর বিরুদ্ধে পুরনো একটি মামলায় ওয়ারেন্ট ছিলো। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বিএনপি। এই কর্মসূচীতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। ওসমানী বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed