নবীগঞ্জে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর থেকে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মনগ্রামের রতন দাসের ছেলে নারায়ন দাস (২৬)-এর অটোরিকশাটি (মৌলভীবাজার-থ-১১-৩৮২৪) তাঁর তাজপুর বাজারস্থ ভাড়া বাসার সামনে থেকে গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে চুরি হয়ে যায়।
এ ঘটনায় ৮ এপ্রিল তিনি ওসামনীনগর থানায় মামলা দায়ের করেছেন।
পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে নবীগঞ্জ থেকে সেই অটোরিকশাটি উদ্ধার করে। এসময় চুরির সঙ্গে জড়িত আয়না মিয়া (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ।
আয়না ওসমানীনগর উপজেলার পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed