Main Menu

তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ ফোরামের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: ইফতার মুখে নিয়েই মৃত্যুবরণকারী খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক তত্তবধায়ক সরকারের উপদেষ্টা, দুর্নীতি বিরোধী এক জাতীয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী রোকিয়া আফজাল ও সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী, নিরব সমাজসেবক, দক্ষিণ সুরমার পশ্চিমভাগ নিবাসী, জিন্দাবাজারের বাসিন্দা মকবুল হোসেইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত এক দায়ী ইলাল্লাহ। হক-ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম জুবায়ের আহমদ চৌধুরীর সংগ্রাম ছিল আপোষহীন। দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও টিআইবি’র দুর্নীতি বিরোধী কাজের সক্রিয় সদস্য, দুর্নীতি বিরোধী ব্যক্তিত্ব, সংগ্রামী ও সাহসী নারী রোকিয়া আফজাল জাতির কাছে স্মরণীয় হতে থাকবেন। একজন কর্মনিষ্ঠ দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

এদিকে সমাজসেবী মকবুল হোসেইন সিলেটী সাহিত্য-সংস্কৃতি প্রতিষ্ঠায় তার অর্থনৈতিক সহযোগিতা সিলেটবাসী কোনদিন ভুলবে না। তিনি ছিলেন নিরব এক সমাজসেবক। মোটকথা দেশবাসী প্রকৃত তিনজন ক্ষণজন্মা ব্যক্তিদেরকে হারালো।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমদ্বয় ও মরহুমার রূহের মাগফেরাত কামনা করে তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed