শ্রীমঙ্গলে কোদালের কুপে নারী চা শ্রমিকের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের কুপে লক্ষী কালিন্দি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন।
পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ সাঁওতাল (৬০), জয়মনি সাঁওতাল (৫৫), বাবই সাঁওতাল (২৭) ও লক্ষী সাঁওতাল (২৩)।
থানাপুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল মঙ্গলবার বাগানের ড্রেনের মাটি কাটা নিয়ে মাজদিহি চা বাগান এলাকার লক্ষী কালিন্দি ও একই এলাকার বাসিন্দা বিশনাথ সাঁওতালের মধ্যে কথা কাটাকাটিহয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিশনাথ সাঁওতাল লক্ষী কালিন্দিকে তাঁর দোকানের পাশে কোদাল দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করেন। পরে স্থানীরা উদ্ধার করে লক্ষীকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত বিশনাথ সাঁওতালসহ ৪ জনকে গ্রেফতারের পর বিজ্ঞা আদালত কারাগারে প্রেরণ করেছেন।
এদিকে, লাশের ময়না তদন্ত শেষে বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed