মার্চে সড়ক দূর্ঘটনায় নিহত ৫৩৮, আহত ১১৩৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মার্চে ৪৮৭টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন এক হাজার ১৩৮ জন।
বুধবার (৫ এপ্রিল) যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া রেলপথ দুর্ঘটনায় ৪৭ জন, নৌপথে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। অর্থাৎ গেল মাসে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৫৯২ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৫৭ দশমিক ৪৯ শতাংশ ঘটেছে গাড়িচাপায়।
নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৩ জন, বিভিন্ন পরিবহনের চালক ১৪০ জন, পথচারী ৯৩ জন, নারী ৬৭ জন, শিশু ৩৭ জন, শিক্ষার্থী ৪২ জন, পরিবহন শ্রমিক ২৫ জন, শিক্ষক ৯ জন, বীর মুক্তিযোদ্ধা ৬ জন, চিকিৎসক ৩ জন, পুলিশ সদস্য তিনজন, সেনাসদস্য তিনজন, আনসার সদস্য দু’জন, সাংবাদিক একজন, আইনজীবী দু’জন ও বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন নেতাকর্মী রয়েছেন।
দুর্ঘটনা কারণ হিসেবে চালকের অদক্ষতা ও বেপরোয়া মনোভাব নিয়ে গাড়ি চালানো, বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিং, ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো, ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল, চালকের কর্মঘণ্টা ও বেতন সুনির্দিষ্ট না থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ ও ট্রাফিক আইন অমান্য করার কথা বলছে যাত্রী কল্যাণ সমিতি।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed