মাহবুবুল হক চৌধুরীর মায়ের ইন্তেকালে স্বেচ্ছাসেবক দলের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী মাহবুবের মাতা গুলজাহারুন্নেছা চৌধুরী (৯০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান আজ এক শোক বার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী মাহবুবের মাতা গুলজাহারুন্নেছা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন মরহুমা গুলজাহারুন্নেছা চৌধুরী একজন মহিয়সী ও ধর্মপ্রান রমনী ছিলেন।
উল্লেখ্য, আজ বেলা১১ টা ১৫ মিনিটের সময় মেজরটিল্লা মুহাম্মদপুরের বাসায় তিনি ইন্তেকাল করেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed