রয়েল সিটির প্লট রেজিষ্ট্রেশন শুরু মে মাস থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: রয়েল হোমস লিমিটেড এর আবাসিক প্রকল্প রয়েলসিটির প্লট রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে মে মাস থেকে।
রোববার (২ এপ্রিল) সিলেটের একটি অভিজাত রেষ্টেুরেন্টে অনুষ্ঠিত রয়েল সিটির এক মতবিনিময় সভা থেকে এ ঘোষনা দেয়া হয়।
রয়েল হোমস লিমিটেড এর চ্যায়ারম্যান ফয়সল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রয়েল সিটির শেয়ার হোল্ডারদের জানানো হয়, দীর্ঘ দিন বেলার মামলা জনিত কারনে প্রকল্পটির কার্যক্রমে স্থবিরতা আসলেও সম্প্রতি মহামান্য আপীল আদালত থেকে রয়েলসিটির পক্ষে রায় আসার পর প্রকল্প পরিচালনায় আর কোন বাধা নেই। সভায় আগামী মে মাস থেকে পর্যায়ক্রমে প্লট রেজিষ্ট্রেশন শুরু করা হবে বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন রয়েল সিটির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী, নির্বাহী পরিচালক আলীমূল এহসান চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, খাঁন মোহাম্মদ ফরিদ উদ্দিন ও নাঈম আহমদ চৌধুরী, শেয়ার হোল্ডার রুহেল ইসলাম, আব্দুল্লাহ আল হারুন রাজু, তজম্মুল আলী ও ফাহিমা কাওসার।
মৃদুলাল ভট্টাচার্য্য অপুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীর ভাইস চেয়ারম্যান এজাজ আহমদ চৌধুরী ও পরিচালক নজমূল হক চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাহিম আহমদ চৌধুরী ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউল হক।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed