সিলেট হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৩-২৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হক সুপার মার্কেটের নিচ তলায় দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খাঁন জুয়েলার্স এর স্বত্বাধীকারী মো. আয়াতুল ইসলাম খান, সহসভাপতি পদে অপুর্ব জুয়েলার্স এর স্বত্বাধীকারী মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে নিউ সিলেট ভেনাস জুয়েলার্স এর স্বত্বাধীকারী গোবিন্দ রায়, সহ-সাধারণ সম্পাদক পদে মীম জুয়েলার্স এর স্বত্বাধীকারী মো: জামাল আহমদ।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খোরশেদ আলম, মো: মানিক খান, এ প্রবীর সিংহ, জামাল উদ্দিন আহমদ, মুমিনুল হক মুহিব। নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে বলে জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed