টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খেলন মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খেলন মিয়া ওই গ্রামের গয়াস মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো খেলন মিয়া তাঁর ইজিবাইকটি নিজ বাড়িতে চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি পেশায় একজন ইজিবাইক চালক এবং শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed