সিলেট আদালতের সাবেক সেরস্তাদার আব্দুল কাদিরের ইন্তেকাল
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কাজি পাড়া গ্রামের কাজি বাড়ি নিবাসী মরহুম মৌলভী কাজি ওয়াছিফ আলীর প্রথম পুত্র, সিলেট দায়রা ও জজ আদালতের অবসরপ্রাপ্ত সেরস্তাদার মোহাম্মদ আব্দুল কাদির (৮০) বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টায় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মরহুম আব্দুল কাদির সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) জাতীয় জনতা পার্টির সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ কাজি আব্দুল মুনিম এর বড় ভাই ও বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর চাচা।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed