সিলেটের সুরমা নদীতে নিখোঁজ সেই যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৯ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে রবইকান্দি এলাকার ৩নং রোডের পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা- গত সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সুরমা নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ এটি।
স্থানীয়ারা জানান, রবইকান্দি এলাকার ৩নং রোডের পাশে সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে নদীতে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম উপস্থিত হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুদ্দোহা (পিপিএম)। তিনি জানান, উদ্ধারকৃত যুবকের বয়স ৩০ বছর হবে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।
তিনি আরও জানান, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা পৌনে তিনটায় মরদেহ উদ্ধার করি।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed