হবিগঞ্জে টমটম চালক হত্যায় জড়িত ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম চালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাই হওয়া টমটমের ৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।
আটকৃতরা হলো শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্ববাগ এলাকার জমশের আলীর ছেলে ভাঙারী ব্যবসায়ী ওসমান (৩৫)।
বুধবার (২৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
উল্লেখ্য, গত রোববার (২৬ মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড় বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটম চালক আয়াত আলী (২৫) এর লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন।
গত ২৩ মার্চ রাত থেকে টমটমসহ সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed