জগন্নাথপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসকন্দর আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, ইসকন্দর আলী মোহাম্মদপুর গ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি নিজ বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রতিবেশীরা ওই বৃদ্ধের ঘরটি ভিতর থেকে বন্ধ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘরের ভিতর থেকে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed