সিলেটে অফিস থেকে ক্যামেরাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নোয়াপাড়া আখালিয়ায় আলোরধারা পাঠশালা অফিসে চুরির ঘঠনা ঘটেছে। নোয়াপাড়াস্থ মমতা লজ বন্ধন সি-১৩/৩ আলোরধারা পাঠশালা অফিসে গত ২৩ মার্চ হতে ২৫ শে মার্চ এর মধ্যে চুরির ঘটনা সংগঠিত হয়। চোরেরা ক্যামেরা, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ২৩ শে মার্চ অফিসের কাজ শেষ করে বিকাল সাড়ে ৩টার দিকে অফিস তালাবদ্ধ করে বাসায় চলে যান। গত ২৫ শে মার্চ সকাল ৯টায় অফিস পিয়ন মিজানুর রহমান অফিসের জুনিয়র ই্য়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাসকে ফোনে চুরির ব্যাপারে অবগত করেন। পরে প্রদীপ কুমার বিশ্বাস অফিসে গিয়ে দেখতে পান মূল দরজার তালার হুক কাটা অফিস এ্যালোমেলো অবস্থায় আছে। পরে দেখা যায় চোরেরা অফিসে রক্ষিত ডিএসএলআর ক্যামেরা, নগদ টাকা, পিতলের টেপসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে আলোরধারা পাঠশালা অফিসের জুনিয়র ই্য়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাস জালালাবাদ থানায় গত ২৫ শে মার্চ একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed