Main Menu

সিলেটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: ওজনে হেরফের এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় সিলেট নগরীরর আম্বরখানায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমান করেছে সিলেট জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ মাচ) বিকালে অভিযান পরিচালনা করে আম্বরখানা এলাকার বিসমিল্লাহ স্টোরকে ওজনে হেরফর কারায় ৫ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় পানসি বাজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়

সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, বাজার মনিটরিং এর অংশ হিসেবে সিলেট মহানগরীর আম্বরখানার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজর টাকা জরিমানা করা হয়েছে। রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই অংশ নেয়।

Share





Related News

Comments are Closed