সিলেট জেলা স্টেডিয়ামে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের ঠিক নিচের কক্ষে অগ্নিকান্ড ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে থাকা সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আবু বক্কর জানান- জেলা স্টেডিয়ামের প্রেসবক্সের ঠিক নিচের একটি কক্ষে হঠাৎ শব্দ করে আগুন লেগে যায়। এসময় খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের একটি টিম দ্রুত ছুটে এসে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুন নেভানোর কাজে পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিশেলসের দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হয়েছে। দুই দলের ফুটবলাররা বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামে পৌঁছান। মাঠে যখন ফুটবলাররা ওয়ার্মআপ করছিলেন তখনি এ অগ্নিকান্ড ঘটে। তবে বড় দুর্ঘটনা না ঘটায় যথা সময়েই ম্যাচ হয়।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed