Main Menu

সিলেট নগরী থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের ভাতালিয়া থেকে শাহীন আহম্মদ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় লামাবাজার ফাঁড়ির পুলিশ শাহীন আহম্মদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

শাহীন ভাতালিয়ার ৫০ নং বাসার মৃত হিরণ মিয়ার ছেলে। লাশ উদ্ধারের সময় জামার পকেটে একটি চিরকুট পায় পুলিশ। এতে লেখা ছিলো- ‘স্বেচ্ছায় আত্মহত্যা করেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন- ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহিনের দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি বলেন- প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়াও চিরকুটের লেখা শাহীনের কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed