খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান বিলাল আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নজরুল ইসলাম বিলাল খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।
সোমবার বাদ আছর খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর (দত্তগ্রাম) কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed