শ্রীমঙ্গলে প্রাণের কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী সুমন রায় নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ র্যাব-৯ ক্যাম্প সংলগ্ন বাস ষ্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরন রায় এর পুত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাইসাইকেল আরোহী সমুন রায়কে পিছন থেকে কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্টো-উ -১২-০৯৪৫) স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।ঘটনার পর প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলে গাড়ীটি রেখে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed