রাজাপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়েছে। এতে বাসটির সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকার বরিশাল-পাথরঘাটা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার মেহেদী হাসান ও এক যাত্রী নিহত হন। আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হওয়ায় বাসটির চালককে বরিশালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed