কুলাউড়ায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ মার্চ) ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে ৪ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানাও করা হয়।
সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে কুলাউড়া পৌরসভাধীন দক্ষিণ বাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দক্ষিণ বাজারের নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আশার আলো পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে ৫ হাজার টাকা ও এমএন স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানকালে তাকে কুলাউড়া থানার এসআই অপু দাস গুপ্তসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed